মেহেরপুর জেলায় কারও শরীরে এখনও করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত এই জেলা থেকে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মোট ১৭৪ জনের নমুনা পাঠানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত মোট ৪৬ জনের করোনা সন্দেহে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তারা সবাই করোনাভাইরাস নেগেটিভ। মেহেপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ঢাকা থেকে ২০ জনের রিপোর্ট এসেছে এবং এর আগে গত বুধবার ২৬ জনের রিপোর্ট এসেছে। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে তাদের কারও মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মেহেরপুর জেলা থেকে বিভিন্ন পর্যায়ে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত মোট ১৭৪ জনের নমুনা গ্রহণ করা হয়। বাকিদের নমুনার প্রতিবেদন দুই থেকে তিন দিনের মধ্যে পাওয়া যাবে।








