যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৬:০১

যশোরে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১৩টি নমুনা পরীক্ষার মশ্য দিয়ে এ কাজ শুরু হয়েছে। সন্ধ্যায় এ পরীক্ষার ফল দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, দেশের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের অনুমোদন সাপেক্ষে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কাজ আজ থেকে শুরু করেছে। যশোরের সিভিল সার্জন আজ ১৩ নমুনা দিয়েছেন। সেই নমুনা দিয়ে দুপুর ১২টার পর পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। সন্ধ্যা নাগাদ রিপোর্ট সিভিল সার্জনে জানানো হবে। এখন থেকে এ পরীক্ষা অব্যাহত থাকবে। 
বিশ্ববিদ্যালয়ের এ সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক