দোকানের গুদামে টিসিবি’র ৯২ লিটার তেল, ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৮:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৮:৩৮

উদ্ধার করা তেল

বাগেরহাটের চিতলমারীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৯২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম সদর বাজারে অভিযান চালিয়ে আবির স্টোরের গুদাম থেকে সয়াবিন তেল উদ্ধার করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন। একই সময় চিতলমারী টিসিবি’র ডিলার ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর উকিলের কাছে তেল বিক্রির ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

আবির স্টোরের কর্মচারী আব্দুল্লাহ কাজী জানায়, তারা টিসিবি’র এই তেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝির কাছ থেকে থেকে কিনেছেন। 

ভ্রাম্যমাণ আদালত
এ ব্যাপারে জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর উকিল বলেন, ‘আমি গত বছর হজে যাওয়ার আগে টিসিবি’র ওই লাইসেন্সটি পরিচালনার জন্য চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝিকে দিয়ে যাই। সেই থেকে মিলন টিসিবির পণ্য তুলে বিক্রিসহ লাইসেন্সটি পরিচালনা করে আসছে। কালোবাজারে তেল বিক্রির বিষয়টি ইউএনও স্যার আমাকে বলেছেন। আমি আজই মিলনের কাছ থেকে লাইসেন্স ক্লোজ করবো।’ 
মিলন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি লাইসেন্সটি পরিচালনা করছেন এটা সত্য। তবে কালোবাজারির সঙ্গে তিনি জড়িত নন।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘বাজারে অভিযানকালে আবির স্টোরের গুদামে আমরা টিসিবি’র ৯২ লিটার ভোজ্য তেল পাই। যা বিক্রি সম্পূর্ণ বেআইনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে। আর ডিলার জাহাঙ্গীর উকিলের কাছে তেল বিক্রির ব্যাখ্যা চাওয়া হয়েছে। যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের