তেল ঢেলে খালি বোতল নদীতে!

নড়াইল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২০, ০৯:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৯:৪২

চিত্রা নদী থেকে উদ্ধার করা খালি ক্যান নড়াইলের চিত্রা নদী থেকে টিসিবি’র সিলযুক্ত শতাধিক তেলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে বোতল ভাসতে দেখে শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের মাঝিরা সেগুলো উদ্ধার করেন।

নাম প্রকাশ না করার শর্তে শহরের কয়েকজন বাসিন্দা বলেন, আসন্ন রমজানে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবির তেল কালোবাজারে বিক্রি করে খালি বোতল চিত্রা নদীতে ফেলে দিয়েছে।

জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল জরিমানা করেন। আটক ও জেল জরিমানার ভয়ে অবৈধভাবে কিনে কোনও ব্যবসায়ী টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের ক্যান থেকে তেল বের করে ড্রামে রেখে খালি বোতল পানিতে ফেলে দিয়েছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম