কুষ্টিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম দুই জন শনাক্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষার পর তারা শনাক্ত হন। বুধবার (২২ এপ্রিল) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির বলেন, 'গত ২০ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার মীর মুশারফ হোসেন রোডের আড়পাড়ায় একজন (৩০) এবং কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গোট্রিয়া এলাকার একজনের (৬৯) নমুনা সংগ্রহ করা হয়। পরেরদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে ওই দুই ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে।'
তিনি আরও বলেন, 'বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। তবে কুমারখালীতে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হতে পারে।'








