চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২০, ১০:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:৪৩

করোনাভাইরাস চুয়াডাঙ্গার জীবননগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার উথলী গ্রামের বাজার ফুটবল মাঠ পাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

করোনা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম নমুনা সংগ্রহ করে।

এর আগে ওই নারীর অসুস্থের খবর পেয়ে বুধবার বিকালে জীবননগর থানা পুলিশ এসে ওই বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে দেয়। পরে আরও দুটি বাড়ি লকডউন করা হয়।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের বাজার ফুটবল মাঠ পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন (৪৪) চার দিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখানে থেকে ফিরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ পাতলা পায়খানায় আক্রান্ত হন তিনি। এই অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। তবে তিনি কোনও ডাক্তারের পরামর্শ নেননি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, মৃত দেহের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, 'করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম