ফুলের দ্বিতীয় রাজধানীতে করোনার থাবা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২৩ এপ্রিল ২০২০, ২০:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২০:৩৭

ফুলের দ্বিতীয় রাজধানীতে করোনার থাবা দক্ষিণাঞ্চলে ফুলের রাজধানী নামে খ্যাত যশোরের গদখালী আর দ্বিতীয় রাজধানীর হিসেবে পরিচিতি পেয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ। করোনার থাবায় উপজেলার সহস্রাধিক ফুলচাষি বর্তমানে দেউলিয়া হবার পথে। ইতোমধ্যে উপজেলার প্রায় ১৩০ হেক্টর জমির ফুল নষ্ট হচ্ছে। বিক্রির গাধা ফুল এখন গবাদি পশুর খাবার। গত দেড় মাসে সহস্রাধিক ফুলচাষির প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার ফুল নষ্ট হয়েছে জমিতে।

কালীগঞ্জ উপজেলার বড় ফুলচাষি এস এম টিপু সুলতান জানান, গত দেড় মাস ধরে ফুল বিক্রি বন্ধ রয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখে তারা ফুলের বাজার ধরতে পারেননি। এসব দিবসে ফুল বিক্রি বেশি হয়ে থাকে। কিন্তু করোনার কারণে ফুল বিক্রি হয়নি।

তিনি আরও জানান, আড়াই বিঘা জমিতে গোলাপ, সাড়ে ছয় বিঘা জমিতে জারবেরা, আড়াই বিঘা জমিতে ভুট্টা ফুল, দুই বিঘা জমিতে গ্লাডিওলাস, দুই বিঘা জমিতে চন্দ্রমল্লিকাসহ প্রায় ১৬ বিঘা জমিতে ফুলের আবাদ করেছেন তিনি। প্রতিমাসে পাঁচ থেকে ছয় লাখ টাকার ফুল ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় পাঠানো হতো। কিন্তু এখন প্রতিদিন নষ্ট হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকার ফুল। ইতোমধ্যে তিনি গ্লাডিওলাস, গোলাপ, চন্দ্রমল্লিকা ফুলের গাছ কেটে ফেলে দিয়েছেন। শুধুমাত্র লিলিয়াম ফুল ও কিছু গোলাপ ফুল গাছ এখনও জমিতে রয়েছে। গোলাপ ফুল গাছেই শুকিয়ে যাচ্ছে। লিলিয়াম ফুল তুলে ফেলে দিচ্ছেন। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে। এদিকে জমির পরিচর্যায় আর শ্রমিকদের বেতন দিতে প্রতিমাসে খরচ হচ্ছে দেড় লাখ টাকা।

ফুলের দ্বিতীয় রাজধানীতে করোনার থাবা কালীগঞ্জের ত্রিলোচনপুর, বালিয়াডাঙ্গা, তিল্লা, সিমলা, রোকনপুর, গোবরডাঙ্গা, পাতবিলা, পাইকপাড়া, তেলকূপ, গুটিয়ানী, কামালহাট, বিনোদপুর, দৌলতপুর, রাড়িপাড়া, মঙ্গলপৈতা, মনোহরপুর, ষাটবাড়িয়া, বেথুলী, রাখালগাছি, ডুমুরতলা, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে মাঠে ফুল চাষিদের একই অবস্থা। এসব এলাকার ফুলচাষি ও ফুল ব্যবসায়ের সঙ্গে জড়িত মিজানুর রহমান, শুকুর আলী, ইউসুফ আলী, প্রদীপ বাবু, শামীম, ফজলুর রহমান জানালেন করোনার কারণে দুর্দশার কথা।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম বিষয়টি স্বীকার করে জানান, করোনার কারণে উপজেলার ১৩০ হেক্টর জমির ফুল নষ্ট হচ্ছে। কিন্তু এতে কারও কোনও হাত নেই। তবে তাদের ক্ষতিপূরণের জন্য সরকার যে প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছেন, সেখান থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক