করোনা উপসর্গ নিয়ে অন্ত্বঃসত্ত্বা নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১২:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১২:৪৯

করোনা উপসর্গ নিয়ে অন্ত্বঃসত্ত্বা নারীর মৃত্যু যশোরে করোনার উপসর্গ নিয়ে এক অন্ত্বঃসত্ত্বা (২৪) নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের ওই নারী তিন মাসের অন্ত্বঃসত্ত্বা ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি জরুরি বিভাগে আসেন। তার করোনার উপসর্গ থাকায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, হাসপাতাল থেকে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর জানানো হয়েছে। কর্তৃপক্ষকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে। মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, যেহেতু ওই নারীর করোনার উপসর্গ ছিল, ওই নারীর মরদেহ হস্তান্তরের বিষয়ে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম