খুলনা মেডিক্যালে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১১:০৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১১:১০

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানান। 

তিনি জানান, ফাতেমা নামের শিশুটিকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাতলা পায়খানা নিয়ে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে শিশু ওয়ার্ড থেকে রাত ১০টার দিকে তাকে করোনা আইসোলেশনে রেফার্ড করা হয়। খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়।

এই চিকিৎসক আরও জানান, মৃত শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যান। সেই থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মত্যু হলো। আর খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে তিন জন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনা আক্রান্ত তিন জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। আর একজন মারা গেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি