৩ হাজার ৮শ' পাটকল শ্রমিক পেলেন খাদ্যসামগ্রী

খুলনা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১২:৫৭আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১২:৫৭

পাটকল শ্রমিকদের ত্রাণ দেওয়া হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শনিবার (২৫ এপ্রিল) ৩ হাজার ৮শ' কর্মহীন পাটকল শ্রমিককে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এদিন দুপুরে খুলনা দৌলতপুর রেলগেটস্থ জুট প্রেস চত্বরে এক হাজার ৮শ' শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকালে খালিশপুরের প্লাটিনাম জুবলি জুট মিলের ৬০০ শ্রমিক, দৌলতপুর জুট মিলের ৩৮৪ শ্রমিক এবং ক্রিসেন্ট জুট মিলের এক হাজার ২৭ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের