ঝিনাইদহে আরও ৭ জনের করোনা

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৩:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৩:৪৫

ঝিনাইদহে আরও ৭ জনের করোনা ঝিনাইদহে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সন্দেহে ১৪টি নমুনা পরীক্ষার পর এই তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা শনাক্তদের মধ্যে ঝিনাইদহ সদরে দুই জন, কালীগঞ্জে দুই জন, কোটচাঁদপুরে একজন, শৈলকুপায় একজন ও মহেশপুরে একজন রয়েছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪টি নমুনা পরীক্ষার পর ফলাফল পাঠানো হয়। এর মধ্যে সাত জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। বাকি সাতটি নেগেটিভ এসেছে।

এ নিয়ে গত দুই দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলায় মোট ৯ জনের করোনা শনাক্ত হলো। ঝিনাইদহ সদরে চার জন, কালীগঞ্জে দুই জন, শৈলকুপায় একজন, কোটচাঁদপুরে একজন ও মহেশপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম