সাতক্ষীরায় মেডিক্যাল টেকনেশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৬:৫০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৫৪

সাতক্ষীরায় মেডিক্যাল টেকনেশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরে এসেছেন যশোরের শার্শা উপজেলার এক স্বাস্থ্যকর্মী। তার বাড়ি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকায়। তার বাড়িটি লকডাউন করা হয়েছে। সেই হিসেবে সাতক্ষীরায় এই প্রথম কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। তিনি আরও জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত বলেন, শহরের উত্তর কাটিয়া এলাকার ওই ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব অ্যাসিস্টেন্ট পদে চাকরি করেন। তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। আজ সকালে তার মেডিক্যাল রিপোর্ট পজিটিভ আসে বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম