খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০২০, ১৬:৩৫আপডেট : ০৫ মে ২০২০, ১৬:৪১

খুলনা

করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার (৫ মে) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ৪ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলা সদরে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যান। তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে একজন নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হন। খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ৩ জন চিকিৎসক, ১ জন নার্স ও ৩ জন স্বাস্থ্যকর্মী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক