যুবলীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৭:৩৫আপডেট : ০৬ মে ২০২০, ১৮:০৩

যুবলীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ সবজি চাষিদের লোকসান কমাতে যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে বিনামূল্য সবজি বিতরণ করা হচ্ছে। বুধবার (৬ মে) এই কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়া, বড় বাড়ি, মুন্সি বাড়ি, রিশি পাড়ায় সবজি বিতরণ করা হয়।

এপ্রিল মাস থেকে এক মাসব্যাপী দৌলতপুর থানায় সবজি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সবজি বিতরণ করা হয় দেয়ানা মধ্যপাড়া ও আবু বকর সড়ক এলাকার নিম্মবিত্তদের মাঝে। এছাড়াও ২ মে নগরীর নিরালায় ৯ নম্বর রোডে সবজি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই কর্মসূচি নগরীর বিভিন্ন স্থানে শুরু করা হবে।

এই বিষয়ে নগর যুবলীগর যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হাসেন সুজন বলেন, এই কর্মসূচির মাধ্যমে পরোক্ষভাবে যেমন কৃষকরা লাভবান হবেন। তেমনি কাঁচাবাজারে প্রতিদিনের যে ভীড় সেটাও কমবে। এখন পর্যন্ত নগরীর প্রায় ২ হাজার পরিবারের নিকট বিনামূল্য সবজি বিতরণ করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার ৩০ নম্বর ওয়ার্ডে শুরু হয় সপ্তাহব্যাপী সবজি বিতরণ। খুলনা মহানগর যুবলীগর আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এই কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, সবজি চাষিদের লোকসান লাঘবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য বিক্রি কমে যাওয়ায় লোকসানে পরেছিলেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফারুক হোসেন, শিহাব হোসেন, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, যুবলীগ নেতা কাজী কামাল হাসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক