চুয়াডাঙ্গায় পুলিশ-নার্সসহ ছয় জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৭:২০আপডেট : ০৮ মে ২০২০, ১৭:২৫

চুয়াডাঙ্গায় পুলিশ-নার্সসহ ছয় জনের করোনা শনাক্ত চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক পুলিশ সদস্য ও সদর হাসপাতালের দুই জন সিনিয়র স্টাফ নার্সসহ ছয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন ও মারা গেছেন একজন।

শুক্রবার (৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ২৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এরমধ্যে পাঁচ জন করোনা শনাক্ত হন। এছাড়া গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে একজন করোনা শনাক্ত হয়েছেন বলে প্রতিবেদন আসে।

তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে আলমডাঙ্গার এক পুলিশ সদস্য ও সদর হাসপাতালের দুই জন সিনিয়র স্টাফ নার্স এবং দামুড়হুদার তিন জন রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ইতালিফেরত এক যুবক শনাক্ত হন। তার বাড়ি আলমডাঙ্গায়, তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী