রবিবার খুলছে মার্কেট, আসতে পারবেন শহরের বাসিন্দারা

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৩:৩৫আপডেট : ০৯ মে ২০২০, ১৩:৩৫

কুষ্টিয়ার বিপণি বিতান

কুষ্টিয়ায় আগামীকাল রবিবার (১০ মে) থেকে মার্কেট, বিপণি বিতান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। তবে মার্কেটে আসতে পারবেন শুধু শহরের বাসিন্দারা। অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে মার্কেট করতে পারবেন না। 

শনিবার (৯ মে) দুপুরে জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এস এম কাদরী শাকিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মার্কেট খোলার ব্যাপারে শনিবার জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী সমিতির সভা হয়েছে। এতে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে মার্কেট করার সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও শহরের বাসিন্দারা কেবল মার্কেট করতে পারবেন। অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে মার্কেট করতে পারবেন না। প্রতিটি শপিং মলের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মার্কেটের ভেতরে জীবাণু মুক্ত রাখার ব্যাবস্থা থাকতে হবে। শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত কোনও অটোরিকশা চলবে না। এ ছাড়াও ফুটপাতে কোনও দোকান বসতে দেওয়া হবে না। জেলার বাইরের কর্মচারীদের না আসতে জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। সামাজিক দূরত্ব মেনে সবাইকে ব্যবসা করতে হবে। না মানলে তার দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান