নিজে ইফতারি বানিয়ে দরিদ্রদের পাশে ছাত্রলীগ নেত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৭:১৫আপডেট : ০৯ মে ২০২০, ১৭:১৮

নিজে ইফতারি বানিয়ে দরিদ্রদের পাশে ছাত্রলীগ নেত্রী ঝিনাইদহে নিজ হাতে ইফতার বানিয়ে দরিদ্র পথচারীদের মাঝে বিতরণ করেছেন ছাত্রলীগ নেত্রী দিনাত জাহান সিথি। তিনি ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

রমজানের শুরুতেই ইফতার আগ মুহূর্তে শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানের ইজিবাইকচালক, রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মাঝে শতাধিক প্যাকেট ইফতারি বিতরণ করেন তিনি।

নিজে ইফতারি বানিয়ে দরিদ্রদের পাশে ছাত্রলীগ নেত্রী দিনাত জাহান সিথি জানান, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে অনেকেই বিপদে পড়েছেন। নিম্ন আয়ের মানুষ ইফতার ঠিকমতো করতে পারছেন না। তাই তাদের জন্যই এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও জানান, নিজের জমানো টাকা থেকে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রমজানের বাকি দিনগুলোতেও এমনিভাবে অসহায়দের পাশে থেকে সেবা করতে চাই।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি