ল্যাম্বরগিনির আদলে প্রাইভেটকার তৈরি করলেন সাতক্ষীরার উদ্ভাবক (ভিডিও)

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
০৯ মে ২০২০, ২০:১০আপডেট : ১০ মে ২০২০, ১৫:১৪

রিয়াজুল ইসলাম রাজুর তৈরি প্রাইভেটকার নতুন কিছু উদ্ভাবন করাই যেন নেশা সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার রিয়াজুল ইসলাম রাজুর। সম্প্রতি তিনি দেশীয় প্রযুক্তিতে ইতালির বিখ্যাত বিলাসবহুল কার ল্যাম্বরগিনির আদলে একটি পাইভেটকার তৈরি করে সবার নজর কেড়েছেন। নিজ দক্ষতায় তৈরি গাড়িটি অনেকেই দেখতে আসেন। ভোলা টেকনিক্যাল সেন্টারে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেন এই তরুণ উদ্ভাবক।  

জানা যায়, ছোটবেলা থেকেই নতুন কিছু উদ্ভাবন করে চমক লাগিয়ে দিতেন রিয়াজুল। ১৫ বছর আগে স্কুলে পড়াকালীন বাইসাইকেলে মোটর লাগিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কলেজ জীবনে স্যালোমেশিন দিয়ে ডিজেলচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেন। এরপর ২০১৯ সালে তার মাথায় আসে প্রাইভেটকার তৈরির ভাবনা। যেই ভাবনা, সেই কাজ। মোটরসাইকেলের পুরনো ইঞ্জিন, ইজিবাইকের চাকা এবং প্রাইভেটকারের সিট ও স্টিয়ারিং দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেন ল্যাম্বরগিনির আদলের একটি পাইভেটকার। কারটির শুধু কাঠামো তৈরি করে পরীক্ষামূলকভাবে চালাচ্ছেন তিনি। অফিসের ব্যস্ততার কারণে এখনও বডি তৈরি সম্পন্ন করতে পারেননি।

রিয়াজুল ইসলাম রাজুর তৈরি প্রাইভেটকার জানা গেছে, ইতোমধ্যে ৭০-৮০টি গাড়ি তৈরির অর্ডার পেয়েছেন রিয়াজুল ইসলাম। সব মিলিয়ে এক লাখ ৫০ হাজার টাকা খরচ পড়বে প্রতিটি কার তৈরিতে। কারটি এক লিটার জ্বালানিতে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ৩৭ কিলোমিটার চলাচলে সক্ষম।

উদ্ভাবক রিয়াজুল ইসলাম বলেন, 'ছোটবেলা থেকেই নতুন কিছু তৈরি নিয়ে সারাক্ষণ ভাবতাম। ২০১৯ সালে কার তৈরির চিন্তা মাথায় আসে। কিছুদিন পরেই কাজে নেমে পড়ি। মোটরসাইকেলের পুরনো ইঞ্জিন, ইজিবাইকের চাকা এবং প্রাইভেটকারের সিট ও স্টিয়ারিং দিয়ে এলাকার এক ভাইয়ের ওয়ার্কশপে তৈরি করেছি পাইভেটকারটি। তবে এখনও পুরোপুরি শেষ করতে পারিনি। দ্রুতই কাজ সম্পন্ন করবো।'

রিয়াজুল ইসলাম রাজুর তৈরি প্রাইভেটকার তিনি বলেন, 'হাইস্কুল জীবনে ইঞ্জিনচালিত সাইকেল তৈরি করেছিলাম। কলেজ জীবনে স্যালোমেশিন দিয়ে বিশাল আকৃতির মোটরসাইকেল তৈরি করি। সেটা চলতো ডিজেলে। দীর্ঘ দিনের প্রচেষ্টায় ল্যাম্বরগিনির আদলে একটি কাঠামো তৈরি করেছি। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করা।'

তরুণ এই উদ্ভাবক বলেন, 'আমার বাবা ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছেন। আমিও দেশের জন্য কিছু করতে চাই। অনেকেরই প্রাইভেটকারে চড়ার শখ থাকে। কিন্তু টাকার অভাবে কিনতে পারেন না। তারা যেন আমার উদ্ভাবিত অল্প টাকার এই প্রাইভেট কিনে শখ পূরণ করতে পারেন, এ জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।’

রিয়াজুল ইসলাম রাজুর তৈরি প্রাইভেটকার সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই কাজ আরও সহজ, দ্রুত ও সুন্দর হবে দাবি করে তিনি বলেন, 'সরকার যদি এগিয়ে আসে, তাহলে দেশেই প্রাইভেটকার তৈরি করা যাবে। এটা বাণিজ্যিকভাবে তৈরি করা সম্ভব। এই সরকারের আমলে সাইকেল ও ভ্যানেও ইঞ্জিন লাগানো হচ্ছে।' এ সময় বিষয়টিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রিয়াজুলের বাবার বন্ধু ও সাতক্ষীরা সদর উপজেলা মসজিদের ইমাম এহসানুর রহমান বলেন, 'রিয়াজুলকে ছোটবেলা থেকেই চিনি। স্কুলে পড়াকালীন থেকেই ওর মধ্যে উদ্ভাবনের নেশা দেখেছি।’  

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, 'ওই উদ্ভাবককে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা কার নিয়ে উপজেলা চত্বরে ঘুরে বেড়াতে দেখি। গত সপ্তাহে তার কারের ছোট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলাম। মুহূর্তে ৫০ হাজার মানুষ সেটি দেখেছে।’

দেখুন ভিডিও...

 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের