মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ঢল নেমেছে মানুষের!

যশোর প্রতিনিধি
১০ মে ২০২০, ১৪:১৯আপডেট : ১০ মে ২০২০, ১৬:১১

যশোর শহরে কেনাকাটা করতে আসা মানুষের ভিড় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার পর আজ প্রথমদিন যশোর শহরের দোকান ও মার্কেটগুলোতে মানুষের ঢল নামে। এতে শহরের যানজটও দেখা দেয়। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের বেশি উপস্থিতি লক্ষ করা গেছে। যশোর শহরের জেলা জজ কোর্ট মার্কেট, কালেক্টরেট মার্কেট ও বড়বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভিড় দেখা গেছে। এসব দোকানে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বেশির ভাগ দোকানে দেখা গেছে ক্রেতা ও বিক্রেতা মাস্ক ব্যবহার করলেও তারা কেউই গ্লাভস ব্যবহার না করেই পোশাক হাতে নিয়ে দেখছেন।

সালাম হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘অনেকদিন পর দোকান খুললো। ভয় লাগলেও প্রথম দিনেই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসেছি। যাতে কিছুটা নিরাপদ থাকা যায়। তবে গ্লাভস না পরে এসে ভুল করেছি। চিন্তা করছি আজই সব কেনাকাটা শেষ করে ফিরবো, যাতে আর মার্কেটে না আসতে হয়।’

রাজ্জাক আলী নামে এক দোকানি বলেন, ‘মার্কেটের গেটে জীবাণুনাশকের ব্যবস্থা করা হয়েছে তাই গ্লাভস না পরেই কাজ করছি। তবে গ্লাভস পরা জরুরি ছিল। ভুল হয়েছে।’

স্বাস্থ্যবিধি মানছেন না কেউ অবশ্য উল্টোচিত্র অভিজাত বিপণিবিতানগুলোতে। শপিংমলগুলোতে প্রবেশের আগেই মার্কেটের কর্মীরা জীবাণুনাশক দিয়ে ক্রেতাদের হাত ও পা ভিজিয়ে দিচ্ছেন। এছাড়া দোকানগুলোতে কর্মীরা মাস্ক, গ্লাভস ও মাথায় টুপি পরে ক্রেতাদের সামনে পোশাক উপস্থাপন করছেন। আর পোশাকে হাত দেওয়ার আগে ক্রেতাদের হাতে আবারও জীবাণুনাশক দেওয়া হচ্ছে। মার্কেট মালিকদের দাবি, দোকানিরা স্বাস্থ্যবিধি না মানলে তারা মার্কেট বন্ধ করে দেবেন। আর এ উদ্যোগে ভয়হীনভাবে কেনাকটা করতে পেরে খুশি ক্রেতারাও।

যশোর সিটি প্লাজা মার্কেটের মালিক ইয়াকুব আলী বলেন, ‘মার্কেটের দোকান মালিকদের নিয়ে ৯ মে সভা করেছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার আশ্বাস দিয়েছেন এবং সেই মতো কাজ করেছেন। সকালে দোকানে দোকানে গিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মার্কেটের একটি প্রবেশদ্বার করা হয়েছে। যেখানে একাধিক কর্মী দিয়ে ক্রেতাদের হাতে ও পায়ে জীবাণুনাশক দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া কোনও ক্রেতাকে মার্কেটে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা সরকারের সব নির্দেশনা মেনে মার্কেট চালু রাখতে চাই। যদি দোকানদাররা তার ব্যত্যয় ঘটান তাহলে মার্কেট বন্ধ ঘোষণা করা হবে।’

এদিকে, দোকানপাট খুলে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আত্মঘাতী। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আমরা (৯ মে) মানববন্ধন করেছি। আজ শহরে বের হয়ে দেখলাম মানুষের ঢল। একজন আরেকজনের ঘাড়ের ওপর উঠে যাচ্ছে। সরকার জনগণকে বিপদে ফেলে দিচ্ছে। আর জনগণ সচেতন নয়; তারা আত্মহুতি দিতে প্রস্তুত। এর ফল জনগণ ও সরকারকেই নিতে হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী