রাষ্ট্রায়ত্ত ৫ পাটকল শ্রমিকদের কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি ঘোষণা

খুলনা প্রতিনিধি
১৭ মে ২০২০, ১৮:২২আপডেট : ১৭ মে ২০২০, ১৮:২৪

রাষ্ট্রায়ত্ত ৫ পাটকল শ্রমিকদের কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি ঘোষণা

পাঁচ দফা দাবি আদায়ে খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। শ্রমিক নেতারা রবিবার (১৭ মে) সকাল ১১টায় খুলনার খালিশপুর জুট মিলস ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

খালিশপুর ও দৌলতপুর জুট মিলসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন— খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম, শওকত  মোড়ল, দৌলতপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাঁচটি জুট মিলের শ্রমিকদের সরকার ঘোষিত সাধারণ ছুটি, ২০১৫ সালের জাতীয় মজুরি স্কেলে গ্রেডিং পদ্ধতিতে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে দুই দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ মে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিল গেটের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন পালন এবং আগামী ১৯ মে ভোর ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম