সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ মে ২০২০, ২২:৫৩আপডেট : ১৭ মে ২০২০, ২২:৫৩

করোনাভাইরাস করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের (করোনা হাসপাতাল) আইসোলেশনে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) ভোরে তার মৃত্যু হয়। মৃত ওই নারীর নাম তানজিরা খাতুন (৫২)। তিনি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী। এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হলো।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্ববাধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চার দিন আগে ওই নারী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের বরাত দিয়ে ডা. জয়ন্ত সরকার জানান, ওই নারী মেডিক্যালে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। সেই মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সাতক্ষীরায় বর্তমানে চার জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। আর সুস্থ হয়েছেন একজন।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান