'আশ্রয়কেন্দ্রে ঢোকার আগে তাপমাত্রা মাপা হবে, স্যানিটাইজার থাকবে'

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মে ২০২০, ১১:১১আপডেট : ১৮ মে ২০২০, ১২:২৭

'আশ্রয়কেন্দ্রে ঢোকার আগে তাপমাত্রা মাপা হবে, স্যানিটাইজার থাকবে' বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। এর আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে এবং মানুষের জানমালের নিরাপত্তায় সাতক্ষীরা জেলার ১৪৭টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার (১৮ মে) দুপুরের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে ঢোকার আগে সবার শরীরের তাপমাত্রা মাপ হবে এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে।

রবিবার (১৭ মে) বেলা ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত এক জুম মিটিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। আম্ফান মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলো ছাড়াও এক হাজার ৭৯৬টি স্কুল-কলেজ বিকল্প আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আগতদের জন্য খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানুষের পাশাপাশি গবাদি পশুকে নিরাপদে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে আগতদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। নারী, শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বাদের প্রতি আলাদাভাবে নজর রাখা হবে।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক ইউনিয়নে মেডিক্যাল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনা খাবার ও খাবার পানি মজুত রাখা এবং দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মধ্যে করোনার বিষয় মাথায় রেখে আশ্রয়কেন্দ্রে প্রবেশের আগে থার্মোমিটার দিয়ে সবার শরীরের তাপমাত্রা মেপে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে রাখার নির্দেশ নেওয়া হয়েছে।'

ওই সভায় আরও উপস্থিত ছিলেন— সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম