করোনা জয় করলেন চিকিৎসক ও ছয় স্বাস্থ্যকর্মী

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মে ২০২০, ০৪:৪৫আপডেট : ১৯ মে ২০২০, ০৪:৫০

করোনা জয় করলেন চিকিৎসক ও ছয় স্বাস্থ্যকর্মী ঝিনাইদহে শৈলকুপায় এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। তারা সবাই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সোমবার (১৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেল এর মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা।

গতকাল ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষাণা করা হয়। ঝিনাইদহ জেলায় এই পর্যন্ত ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল