ভেঙে যাওয়া বাঁধ মেরামতে সেনা সদস্যরা কয়রায়

খুলনা প্রতিনিধি
২২ মে ২০২০, ১৮:৫৩আপডেট : ২২ মে ২০২০, ১৯:০২

ভেঙে যাওয়া একটি বাঁধ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়া বাঁধ মেরামতের জন্য সেনা সদস্যদের একটি টিম খুলনার কয়রায় অবস্থান করছে। টিমটি শুক্রবার (২২ মে) সকালে কয়রায় পৌঁছায়। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে কয়রায় আসা সেনাবাহিনীর সদস্যরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছেন। এগুলো হচ্ছে—মদিনাবাদ মডেল স্কুল, কালনা মাদ্রাসা ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেনা সদস্যরা এখন পরিস্থিতি মনিটরিং করছেন। তারা দ্রুত বাঁধ মেরামত কাজ নিয়ে অগ্রসর হতে পারেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, 'কয়রার বাঁধ মেরামতের জন্য ৩শ' সেনা সদস্য আসার কথা রয়েছে। অগ্রগামী টিম ইতোমধ্যেই কয়রায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেছেন।'     

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম