‌আত্মহত্যাকারী সেই ভ্যানচালকের পরিবারের পাশে র‌্যাব-পুলিশের দুই কর্মকর্তা

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ মে ২০২০, ১৪:২৩আপডেট : ২৪ মে ২০২০, ১৫:২৪

ওহিদুল ইসলামের পরিবারের পাশে পুলিশের দুই কর্মকর্তা করোনার মধ্যে অভাবে পড়ে আত্মহ্ত্যাকারী ভ্যানচালক ওহিদুল ইসলাম (৩৫) এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম এবং কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম। শনিবার (২৩ মে) দুপুরে সহায়তা সামগ্রী নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে ওহিদুলের বাড়িতে উপস্থিত হন এই দুই কর্মকর্তা। সহায়তা সামগ্রীর মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী, নগদ ৩০ হাজার টাকা, স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন ও থান কাপড় রয়েছে। 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল করোনার মধ্যে অভাবের তাড়নায় এবং ঋণের চাপে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অহিদুল ইসলাম (৩০)। মৃত্যুর আগে দুই-এক দিন চার সন্তান, মা ও স্ত্রীকে খাবার দিতে না পারায় তার মনে কষ্ট ছিল বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান।

ওহিদুল ইসলামের স্ত্রীকে দেওয়া হয় সেলাইমেশিন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, 'পরিবারটিকে আমি ও র‌্যাবের কোম্পানি কমান্ডার স্যার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করেছি। এই সামান্য সহায়তা দিয়ে বিধবা নারীর পক্ষে তার চার সন্তানকে লালন-পালন করা কষ্টসাধ্য। কাজেই সমাজের বিত্তবানরা যদি পরিবারটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাবে অন্তত পরিবারটির সদস্যরা দু’বেলা খেয়ে বাচঁতে পারবেন।'

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম বলেন, 'এর আগেও আমি ও পুলিশের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম ব্যক্তিগতভাবে পরিবারটিকে যতটুকু পেরেছি সহায়তা করেছি। কিন্তু এভাবে কতদিন? এ জন্য ওহিদুলের স্ত্রী সেলাইমেশিনে কাজ পারে জেনে, তাকে র‌্যাবের পক্ষ থেকে সেলাইমেশিনসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে।'  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক