রাস্তায় হেলে পড়া গাছে ধাক্কা খেয়ে মেডিক্যাল ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে ২০২০, ১০:৩০আপডেট : ২৭ মে ২০২০, ১০:৩৪

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুজ্জামান দিপু (২১) নামে এক মেডিক্যালের ছাত্র নিহত হয়েছেন। দিপু উপজেলার দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাধুহাটি তৈলটুপি সড়কের পারদখলপুর এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দিপু হরিণাকুন্ডু উপজেলা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার উপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিল্লুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ডা. জিল্লুর জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। মাথায় ও বুকে মারাত্মক আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম