খুলনায় প্লাজমা থেরাপি নেওয়া করোনা রোগীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
৩১ মে ২০২০, ১২:০০আপডেট : ৩১ মে ২০২০, ১২:৫১

খুলনায় প্লাজমা থেরাপি নেওয়া প্রথম রোগী তানভির আলমক খুলনায় করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি নেওয়া প্রথম রোগীর মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ তানভির আলমকে (৩১) চিকিৎসার পাশাপাশি গত ২৮ মে প্লাজমা থেরাপি দেওয়া হয়। তিনি খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন।

রবিবার (৩১ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তানভির আলমের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তাকে করোনার সব ধরনের চিকিৎসার পাশাপাশি প্লাজমা থেরাপি দেওয়া হয়। প্লাজমা থেরাপিতে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু কোনও চিকিৎসাই কাজে দিলো না। তাকে একজন ইন্টার্ন চিকিৎসক (যিনি সদ্য করোনা মুক্ত হয়েছেন) প্লাজমা থেরাপি দিতে প্রয়োজনীয় রক্ত সরবরাহ করেছিলেন। মঞ্জুর আলম নামে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ওই চিকিৎসকের রক্ত থেকে প্লাজমা (রক্তরস) নিয়ে তানভিরকে দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘তানভিরকে দেওয়া প্লাজমার ফলাফল পেতে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ সময় ছিল। রবিবার বিকাল পর্যন্ত এই পর্যবেক্ষণের সময় ছিল। কিন্তু তার আগেই সকালে মৃত্যু হলো।’

তানভির খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের আলাউদ্দীনের ছেলে। গত ২৪ মে তার করোনা পজিটিভ শনাক্ত হলে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। তানভির আলম ঢাকার একটি মোবাইল সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।

প্লাজমা থেরাপি বিষয়ে ডা. মেহেদী নেওয়াজ জানান, প্লাজমা থেরাপির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কোভিড ১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া রোগীর (কমপক্ষে ১৪ দিন আগে সুস্থ হয়েছেন) কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। কারণ একবার করোনায় পজিটিভ হওয়া ব্যক্তি সুস্থ হলে তার শরীরে একটি করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই প্লাজমা পরীক্ষার পর যথাযথ নিয়ম মেনে সংরক্ষণ করা বা সঙ্গে সঙ্গেই করোনা পজিটিভ রোগীর শরীরে দেওয়া হয়। এতে আক্রান্ত ব্যক্তির রক্তেও অ্যান্টিবডি চলে আসে। গুরুতর বা খারাপ অবস্থার দিকে যাওয়া রোগীদেরই প্লাজমা দিলে ভালো। রক্তের গ্রুপ অনুসারে ক্রস ম্যাচিং করে দ্রুত সংরক্ষিত প্লাজমা রোগীর দেহে প্রয়োগ করতে হয়। এতে ডোনার খোঁজার বিড়ম্বনা নেই। প্লাজমা দ্রুত সংরক্ষণ করলে অ্যান্টিবডির পরিমাণ ভালো থাকে। এটি প্রয়োগে পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, এই নিয়ে খুলনায় চার জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো। আর এই পর্যন্ত খুলনায় ৭৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম