সুন্দরবন পূর্ব বনবিভাগে ১৬৬টি পদ শূন্য

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুন ২০২০, ২৩:৪১আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:৪১

সুন্দরবন পূর্ব বনবিভাগে ১৬৬টি পদ শূন্য সুন্দরবন পূর্ব বনবিভাগে সহকারী বন সংরক্ষকের পদসহ ১৬৬টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় পূর্ব সুন্দরবনের দু'টি রেঞ্জে বনবিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন বিভাগে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এই জনবল সংকটের সৃষ্টি হয়েছে।

তবে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে বন কর্মকর্তারা বলেন সংকট খুব শিগগির কেটে যাবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, 'সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়সহ দুটি রেঞ্জ কার্যালয় রয়েছে। বনের ভেতরের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ অফিসের অধীনে ফাঁড়ি, টহল ক্যাম্প রয়েছে। এই বিভাগে মোট পদের সংখ্যা ৫১৬টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৩৫০ জন। সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষকের (এসিএফ) পদসহ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ১৬৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে বনবিভাগে নিয়োগ বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বনবিভাগের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিমাসে আমাদের এই জনবল সংকটের কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়ে থাকে। এ মাসেও দেওয়া হয়েছে।'

তিনি বলেন, ‌'সম্প্রতি বন মন্ত্রণালয় বনবিভাগে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। পূর্ব বনবিভাগে যে জনবল সংকট রয়েছে, তা শিগগির কেটে যাবে বলে আশা করি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম