নড়াইলে হাইওয়ে পুলিশের ১৪ সদস্যের করোনা

নড়াইল প্রতিনিধি
১২ জুন ২০২০, ১৮:০০আপডেট : ১২ জুন ২০২০, ১৮:০০

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন) নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ১৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) হাইওয়ে পুলিশের দুই সদস্যের নতুন করে কোভিড-১৯ পজিটিভ হন।

এদিকে শুক্রবার (১২ জুন) পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ জন। জেলায় সর্বশেষ গত পাঁচ দিনে ২১ জন এবং ১ জুন থেকে ১২ জুন (শুক্রবার) পর্যন্ত ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ১৪ সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ১৩ জন ফাঁড়ির হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং একজন নড়াইল সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় শুক্রবার (১২ জুন) পর্যন্ত হাইওয়ে পুলিশের ১৪ সদস্য, আট জন ডাক্তার, ফাস্ট সিকিউরিটি ব্যাংক নড়াইল শাখার এক কর্মকর্তাসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তের পর এই পর্যন্ত আট চিকিৎসকসহ ২০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত আছেন ৩০ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম