‌মাইক্রোবাসে তুলে নেওয়ার পর থেকে ছাত্রদল নেতাসহ নিখোঁজ ২

যশোর প্রতিনিধি
১৫ জুন ২০২০, ২১:০৬আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪৫

ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন যশোরে ইব্রাহিম হোসেন (২৭) নামে ছাত্রদলের এক নেতা এবং তার বন্ধু রিপন হোসেনকে (২৮) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর দুই দিন পার হলেও পরিবারের সদস্যরা জেলা র‌্যাব ও পুলিশের কাছে গিয়ে তাদের খোঁজ পাননি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নামে কাউকে আটক করেনি।

নিখোঁজ ইব্রাহিম হোসেন যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নতুনহাট গ্রামের মাহবুব মোল্লার ছেলে। তার বন্ধু রিপনের বাড়ি সদর উপজেলার মেঘলা গ্রামে।

ইব্রাহিমের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে আমাদের বাড়ির কাছে ঝিকরগাছা উপজেলার অন্তর্গত লাউজানি বাজার থেকে সাদা পোশাক পরা একদল লোক আমার ভাই ও তার বন্ধু রিপনকে একটি মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে অপহরণকারীরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। তারা স্থানীয়দের গুলি করার হুমকি দিয়ে তাদের তুলে নিয়ে যায়। এরপর থেকে ওই দুই জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।'

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই জন দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দু'টি মোটরসাইকেলে এসে লুঙ্গিপরা চার ব্যক্তি তাদের ধরেন। তারা দু'জন চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে যান, তখন আটককারীরা লুঙ্গি খুলে ফেলেন। দেখা যায় তাদের লুঙ্গির নিচে প্যান্ট পরা রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং কাউকে এগিয়ে আসতে নিষেধ করেন। এরপর একটি কালো রঙের মাইক্রোবাস এসে তাদের তুলে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কয়েকজন জানিয়েছেন—মোটরসাইকেল, গাড়ি আর আটককারীদের আচরণে মনে হয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।

আটক ইব্রাহিমের ভাই আব্দুল্লাহ জানান, ওই রাত থেকেই তারা ঝিকরগাছা ও কোতোয়ালি থানার ডিবি পুলিশের দফতরে গিয়ে অপহৃতদের সন্ধান পাননি। তিনি বলেন, 'র‌্যাব অফিসে গেলে আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। র‌্যাব সদস্য বলেন, তোমার ভাইকে ধরা হলে খোঁজ পাওয়া যাবে। এখন ভেতরে যাওয়া যাবে না।'

নিখোঁজ ইব্রাহিমের মা নূরজাহান বেগম সাংবাদিকদের বলেন, 'আমার ছেলের বিরুদ্ধে নাশকতার রাজনৈতিক মামলা রয়েছে বেশ কয়েকটি। এছাড়া অন্য কোনও ধরনের অপরাধের অভিযোগ নেই তার বিরুদ্ধে। ছেলে অপহরণের ঘটনায় আমরা থানায় মামলা করবো।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, 'আমরা এ ধরনের কোনও অভিযান চালায়নি। এছাড়া অপহরণের অভিযোগে কোনও মামলাও পাইনি।' একই কথা বলেন যশোরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ।

র‌্যাব-৬ যশোর ক্যম্পের অধিনায়ক লে. এম সরোয়ার হুসাইন জানান, ইব্রাহিম ও রিপন নামে কাউকে তারা আটক করেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি