একই পরিবারের আট জনের ৬ জনই করোনায় আক্রান্ত

যশোর প্রতিনিধি
১৭ জুন ২০২০, ১১:৫৬আপডেট : ১৭ জুন ২০২০, ১২:০০

করোনাভাইরাস



যশোরে শহরের পুরাতন কসবার রায়পাড়ায় একই পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত। এর মধ্যে দুই বছরের একটি শিশু রয়েছে। পরিবারের এক সদস্য আগে থেকেই করোনায় আক্রান্ত। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

পুরাতন কসবা রায়পাড়া এলাকার আক্রান্ত পরিবারটির এক সদস্য জানান, তাদের পরিবারের সাত জনের নমুনা দেওয়া হয়েছিল। পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আর তার বড় ভাই বিদ্যুৎ বিভাগের ঠিকাদার আগে থেকেই করোনায় আক্রান্ত। কাজের সূত্রে তার ভাই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে এ মাসের প্রথম দিকে যশোরে ফেরেন। এরপর তার জ্বর হলে নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, ৯ জুন থেকে তাদের বাড়ি লকডাউন। কিন্তু প্রশাসন তাদের খোঁজ-খবর নেয় না। তার দুই বছরের সন্তানের জন্য দুধ কিনতে কেউ সহযোগিতা করে না। অথচ অভিযোগ পেয়ে পুলিশ তাদের বাড়ির বাইরে বের না হতে বলেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার বাসিন্দা ও অগ্রণী ব্যাংক নড়াইলের লোহাগড়া শাখার ম্যানেজার হাসান তারেক (৪১)। আরও আছেন শহরের চাঁচড়া এলাকার বাসিন্দা ও জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক সেলিম রেজা পান্নু (৪৫)। শ্রমিক লীগের এই নেতার পরিবারের এক সদস্য আগে থেকেই করোনায় আক্রান্ত।
যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজে বলেন, আক্রান্ত সবাইকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম