উপসর্গে মারা যাওয়া অভয়নগরের সেই শিক্ষক করোনা আক্রান্ত ছিলেন

যশোর প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১৮:০৯আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:০৯

যশোর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া যশোরের অভয়নগর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক বিমলেন্দু চক্রবর্তী (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ১৭ জুন সন্ধ্যায় মারা যান তিনি। আজ শনিবার (২৭ জুন) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী এ তথ্য জানান।

বিমলেন্দু চক্রবর্তী অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার জ্বর হয়। সোমবার বিকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে পাশের খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরদিন পরীক্ষার জন্য নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. রেহেনেওয়াজ বলেন, 'বিমলেন্দু চক্রবর্তীর মৃত্যু নিয়ে করোনায় এ পর্যন্ত যশোরে ৯ জন মারা গেলেন।'

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবি জেনোম সেন্টারে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জনই নতুন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ৫১০ জন। সুস্থ হয়েছেন ১৫৫ জন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম