কালীগঞ্জে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০৫:৪৬আপডেট : ০১ জুলাই ২০২০, ০৫:৪৬

করোনাভাইরাস ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহমান (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। আব্দুর রহমান হেলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গে ভুগছিলেন।

 মৃত ব্যক্তির ছেলের স্ত্রী শিউলী বেগম জানান, তার শ্বশুরের হাই ব্লাড প্রেসার ছিল। এছাড়া গত কয়েকদিন আগে পাতলা পায়খানা হয়। গতকাল (২৯ জুন) থেকে জ্বর ও হালকা শ্বাসকষ্ট শুরু হয়। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তার শরীরে করোনা আছে কিনা তা পরীক্ষার জন্য ডাক্তাররা মৃতদেহ হাসপাতালে রেখে দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, রোগীর জ্বর, শ্বাসকষ্টসহ বেশকিছু রোগ ছিল। তকে করোনা সাসপেক্ট করতেই পারি। এজন্য রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

এছাড়া গত রবিবার (২৮ জুন) রাতে একই গ্রামের কাপড় ব্যবসায়ী মোস্তাক আহমেদ (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি হেলাই গ্রামের মতলেব মণ্ডলের ছেলে। মোস্তাক আহমেদও জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি