খুলনায় দুপক্ষের গোলাগুলি: নিহত ২, আহত ৭

খুলনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২৩:৩০আপডেট : ১৬ জুলাই ২০২০, ২৩:৩৩

খুলনায় দুপক্ষের গোলাগুলি: নিহত ২, আহত ৭ খুলনা মহানগরীর মশিয়ালী এলাকায় দুপক্ষের গোলাগুলিতে দুই জন নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওই দুই জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ফকির (৪৫) ও গোলাম রসুল (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের বাড়ি খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই সময় অন্তত চার জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ফুলতলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুই জনের মৃত্যু হয়। বাকি দুই জনসহ আহত আরও পাঁচ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম