খুলনা বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্টে আধুনিক ল্যাব

খুলনা প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২৩:৪২আপডেট : ২২ জুলাই ২০২০, ২৩:৪২

খুলনা বিশ্ববিদ্যালয় করোনা পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণা সুবিধার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র অত্যাধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে দ্রুত সময়ের মধ্যে ল্যাবটি স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া এ সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়নে অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এ সুবিধা করোনোত্তর কালেও বহাল থাকবে।
সিন্ডিকেট সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে করোনা পরিস্থিতি এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর, সাবেক একজন উপাচার্য, একজন সিন্ডিকেট সদস্যসহ একজন মন্ত্রী, দুজন জাতীয় অধ্যাপক ও বিশিষ্টজন যারা মারা গেছেন তারাসহ সকলের স্মরণে এক শোক প্রস্তাব গৃহীত হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম