পাটকলে লিফলেট বিতরণ: সাদা পোশাকে ধরে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ

খুলনা প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ২৩:১০আপডেট : ২৪ জুলাই ২০২০, ২৩:১৭

পাটকলে লিফলেট বিতরণ: সাদা পোশাকে ধরে নিয়ে থানায় জিজ্ঞাসাবাদ পাটকল বন্ধ না করা এবং শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবিতে সমাবেশের লিফলেট বিতরণকালে ৮ জনকে সাদা পোশাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। খুলনার প্লাটিনাম জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে। পরে আটককৃতদের খালিশপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা খালিশপুর থানাতেই ছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও মিডিয়া উইং প্রধান কানাই লাল সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) খুলনা শাখার সাবেক সভাপতি সুজয় সৌম্য অভিযোগ করে জানান, বাসদ (মার্কসবাদী) খুলনা পাঠচক্র ফোরামের আহ্বানে রবিবার খুলনায় একটি সমাবেশ রয়েছে। এই সমাবেশ সফল করার জন্য কর্মীরা প্লাটিনাম জুট মিলের সামনে লিফলেট বিতরণ করছিল। এই সময় বিকাল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকের একদল লোক লিফলেট বিতরণকারীদেরকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে বাসদ (মার্কসবাদী) খুলনা পাটচক্র ফোরামের সভাপতি রুহুল আমিন (৩১), খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিহির মণ্ডল (২৬), খালিশপুর জুট মিলের বদলী শ্রমিক মাসুদ রানাসহ (২৫) কয়েকজন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও মিডিয়া উইং প্রধান কানাই লাল সরকার জানান, একদল লোক বিকালে খালিশপুরে লিফলেট বিতরণ করছিলেন। এই সময় লিফলেট বিতরণ সম্পর্কে জানার জন্য ৮ জনকে থানায় আনা হয়। থানায় বসেই তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম