বেড়েছে ‘খাইট্টা’ বিক্রি

মেহেরপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৭:১৯আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৭:২৭

গাংনীতে খাইট্টা বিক্রি করছেন একজন বিক্রেতা আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। কোরবানির পশুর মাংস প্রস্তুতের অন্যতম উপকরণ ‘খাইট্টা’। মাংস ছোট টুকরো করা বা চোরানোর জন্য এটি ছাড়া যেন চলেই না। মেহেরপুরে যারা কোরবানি দেবেন তারা আগেভাগেই কিনছেন বস্তুটি। তাই বাজারে ‘খাইট্টা’র বেচা-কেনা বেড়েছে বেশ।

খাইট্টা বিক্রেতা বিল্লাল হোসেন জানান, একটা খাইট্টা অনেক দিন চলে। সব সময় এটি বিক্রি হয় না। স্থানীয় কসাইরা কিনে নেন। কিন্তু কোরবানির ঈদ এলেই চাহিদা বাড়ে। কাঠ ভেদে খাইট্টার দাম ভিন্ন ভিন্ন হয়। বাবলা কিংবা তেঁতুল কাঠের বড় খাইট্টার দাম এক হাজার টাকা, মাঝারিটার দাম ৭০০ টাকার মতো, আর ছোট খাইট্টা ৫০০ টাকা। গত এক সপ্তাহে ১২০টি খাইট্টা বিক্রি করেছেন বলে জানান তিনি।

বামুন্দি বাজারের খাইট্টা বিক্রেতা হবিবর জানান, এটা সিজনাল ব্যবসা। যেহেতু ‘স’ মিল আছে বাড়ির পাশে, সেহেতু মাঝে মধ্যে গাছের কাণ্ড কেটে খাইট্টা তৈরি করে রাখা হয়। অন্য সময় দুই একটা বিক্রি হলেও বছরের এই সময় বিক্রি বেশি হয়। গত ১০ দিনে দেড়শ’ খাইট্টা বিক্রি করেছেন তিনি।

তিনি আরও জানান, যারা কোরবানি করেন তারা যদি খাইট্টা ধুয়ে মুছে যত্ন করে রাখেন, তাহলে এটি তারা অনেক বছর ব্যবহার করতে পারেন। কিন্তু এটার যত্ন কেউ করে না। ফলে বছর বছর খাইট্টা কিনতে হয় তাদের।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম