সবজির দাম ভাবাচ্ছে নিম্ন আয়ের মানুষদের

বাগেরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২০:৪২আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৫৩

সবজি নিয়ে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা বাগেরহাটের কাঁচাবাজারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সবজির দাম। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাগেরহাটের বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তার মধ্যে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। এছাড়া বেগুন, বরবটি, পটল, ঢেঁড়স, করলা পেঁপেসহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। ৪০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ থেকে ২শ ৫০ টাকা। বেগুন ৬০ টাকা, পটল ৩৫ টাকা, করলা ৫০ টাকা, লাউ ও চালকুমড়া সর্বনিম্ন ৫০ টাকা। করোনা পরিস্থতিতে আয় কমে যাওয়ার এমনিতেই বিপাকে সাধারণ মানুষ। তার ওপর সবজির দাম বাড়াতে সংসার চালতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

তবে বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক ক্ষেত পানিতে ডুবে নষ্ট হওয়ায় বাজারে সবজির সংকট রয়েছে। বাগেরহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা মহসিন শেখ জানান, সবজির বাড়তি দাম পাইকারি বাজারে। পাইকারি বাজারের দাম অনুপাতে আমরা খুচরা বাজারে মালামাল বিক্রি করি।

বাজার করতে আসা রিক্সা চালক আঃ হালিম জানান, করোনার প্রভাবে লোকজন কম থাকায় আমাদের আয়ও অনেক কম। বাজারে সবজির মূল্য যে হারে বাড়ছে তাতে আমাদের মত গরিব মানুষের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। রাজিব শীল বলেন, মানুষ এখন চুল-দাঁড়ি ছাঁটাতে দোকানে তেমন আসে না। তাই সেলুন মালিক ও শ্রমিকরা এক প্রকার মানবেতর জীবন-যাপন করছে। সেখানে সবজির মূল্য বৃদ্ধিতে চিন্তা আরও বাড়লো।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা জি, এম মহিউদ্দীন বলেন, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে কৃষি ফসল নষ্ট হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। যা ক্রমেই সহনীয় পর্যায় আসতে শুরু করেছে। এছাড়া কেউ যাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম