সাবেক এমপি নুরুল হকের দাফন সম্পন্ন

খুলনা প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১৬:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:৫৫

প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক খুলনা-৬ আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের দাফন বৃহস্পতিবার (৩০ জুলাই) পাইকগাছার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টায় পুরাইকাঠি ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য সোহরাব আলী সানা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডি এম খালিদ হোসেন সিদ্দিকীসহ আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।      

গত বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক সংসদ সদস্য শেখ মো. নূরুল হক। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

নুরুল হকের বড় ছেলে শেখ মনিরুল হক জানান, ঢাকা থেকে তার মরদেহ বুধবার দিবাগত রাতেই পাইকগাছায় আনা হয়। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ মো. নুরুল হক গত ৯ জুলাই কারোনা আক্রান্ত হন এবং ২৩ জুলাই সংক্রমন মুক্ত হন।

পরিবার সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তার নমুনা পরীক্ষা করতে দিলে গত ৯ জুলাই করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১০ জুলাই তাকে খুলনার করোনা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে ১৯৯১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জামায়াত ইসলামী প্রার্থীর নিকট ৭শ’ ভোটের ব্যবধানে পরাজিত হন। ১৯৯৬ সালে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন এবং ২০১৪ সালে পুনরায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হন। ১৯৪০ সালের ১৫ নভেম্বর তার জন্ম। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজ।

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের