বেনাপোল এক্সপ্রেস দুই দিন বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১২:৩০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১২:৩৩

ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই মালবাহী ট্রেন ঈদুল আজহার ছুটিতে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দুই দিন বন্ধ থাকবে। ভারতের ট্রেনেও দুই দিন আমদানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানা গেছে।

শনিবার (১ আগস্ট) সকালে বেনাপোল স্টেশন ম্যানেজার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ২ আগস্ট পর্যন্ত বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি একই সময়ে এই পথে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্যে চলাচলকারী কার্গোরেল, সাইডডোর কার্গো রেল, পার্সেল ভ্যান ও সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে আমদানি বাণিজ্য স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, বেনাপোল স্থলপথের পাশাপাশি রেলপথ দিয়ে বেড়েছে আমদানি বাণিজ্য। এছাড়া এই পথে দুই দেশের মধ্যে সৌহার্দ সম্পর্ক বৃদ্ধি করতে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী রেল বন্ধন চলাচল করছে। তবে করোনা সংক্রমণের কারণে ভারত সরকারের নিষেধাজ্ঞায় যাত্রীবাহী রেল বন্ধন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম