ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরও তিন জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৮:০৫আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৮:০৫

মৃতদের লাশ দাফন করে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছ। এরমধ্যে উপসর্গ নিয়ে দুই জন আর করোনা পজিটিভ হয়ে মারা গেছেন এক জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জনের একজন পরিবহন ব্যবসায়ী অরুণ বিশ্বাস। তিনি পৌর এলাকার মদন মোহন পাড়ার নিমাই চন্দ্রের ছেলে। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তিনি মারা যান।

আরেক জন হলেন শৈলকুপা উপজেলার কবিরপুর ইউনিয়নের মৃত লুৎফর রহমানের ছেলে বাদশা আলম। জ্বর কাশি ও বুকে ব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান তিনি। তাদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পারগোপালপুর গ্রামের মৃত আক্কাস আলী মণ্ডলের ছেলে মো. ওসমান গণি।

ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস পার্থর দেওয়া তথ্য মতে, শুক্রবার (৭ আগস্ট) জেলায় নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, কালীগঞ্জ উপজেলার পাঁচ জন, হরিনাকুন্ডু উপজেলার চার জন এবং শৈলকুপা ও কোটচাদপুর উপজেলার এক জন করে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ৬১৩ জন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, এ পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করেছে ইফা (ইসলামিক ফাউন্ডেশন) কমিটি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান