করোনার উপসর্গে মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১২:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১২:১৬

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে মুক্তিযোদ্ধা হামজা আলী (৭৮) এবং শুক্রবার ভোর ৪টার দিকে শাফিউল আজমের (৪৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোন আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়।

মুক্তিযোদ্ধা হামজা আলী সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত আদালত আলীর ছেলে এবং শাফিউল আজম দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামিম কবির জানান, গত বুধবার বিকালে হামজা আলী এবং বৃহস্পতিবার বিকালে শাফিউল আজম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে তাদের ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী