চুয়াডাঙ্গায় করোনার উপসর্গে যুবলীগ নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ১২:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১২:৫৫

করোনাভাইরাস

চুয়াডাঙ্গার জীবননগরে করোনার উপসর্গ নিয়ে দরবেশ দফাদার নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে। এ নিয়ে জেলা করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারফিউন জানান, ৭ দিন ধরে দরবেশ দফাদার জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম