নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ, ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১০:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১০:২৩

পানি থেকে লাশ তোলা হচ্ছে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৫ ঘণ্টার পর ইকরামুল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২২ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা ও ঘিবা গ্রামের জোড়াব্রিজ নামক স্থানের কোদলা নদীতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শনিবার দুপুরে কোদলা নদীতে তিন বন্ধু ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ সাঁতার কাটছিল। একপর্যায়ে রনি ও হাবিবুল্লাহ সাঁতরিয়ে ব্রিজের ওপরে উঠে আসে। কিন্তু ইকরামুল পানি থেকে আর উঠতে পারিনি। প্রথমে তারা দুই বন্ধু মিলে পানিতে খোঁজাখুজি করে। পরে পাশে থাকা লোকজনদের ঘটনাটি বললে তারাও খোঁজ করে। পরে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাও খোঁজাখুজি করে না পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান খুলনা ডুবুরি দলকে খবর পাঠায়। সন্ধ্যায় ডুবুরি দল ও বেনাপোল ফায়ার সার্ভিসের ১৬ সদস্যের দল পানির নিচ থেকে লাশটি উদ্ধার করে। ইকরামুল ধ্যান্যখোলা গ্রামের দক্ষিনপাড়ার ইমামুলের ছেলে।

স্বজনদের আহাজারি

বেনাপোল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান সুমন বলেন,  ‘আমরা ৬ জনের একটি ইউনিট ও এলাকাবাসী মিলে উদ্ধার কাজ চালাচ্ছিলাম। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরে  খুলনা থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা ৭টার সময় ইকরামুলের লাশটি উদ্ধার করা হয়।’

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাসস্থল পরিদর্শন করেছেন। লাশ থানায় আনা হবে কিনা জানতে চাইলে বলেন না এটা ওসি স্যার বলেছে লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়ার জন্য।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম