অবৈধভাবে বালু উত্তোলন: দুই জনকে আড়াই লাখ টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:০৫আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:০৮

অবৈধভাবে বালু উত্তোলন: দুই জনকে আড়াই লাখ টাকা জরিমানা যশোরের শার্শার বসন্তপুরে ও নিজামপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহিন আলম (৪০) ও খিদির আলী (৪৫) নামে দুই ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকালে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি পুলিশের পাঁচ জন সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান, আমাদের কাছে গোপন খবর আসে শার্শা উপজেলার বসন্তপুরের শাহিন এবং নিজামপুর গ্রামের ইকোপার্ক এলাকার খিদির আলী অবৈধভাবে বালু উত্তোলন করছে। যা ফসল ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

পরে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের থেকে আদায়কৃত অর্থ সরকারের রাজস্ব খাতে জমা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম