দৌলতপুরে বজ্রাঘাতে ৪ কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

বজ্রপাত কুষ্টিয়ার দৌলতপুরে আলাদা স্থানে বজ্রাঘাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমেলা খাতুন নামে এক নারী। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলা সদর ইউনিয়নের চক দৌলতপুর গ্রামের মৃত পিজার মণ্ডলের ছেলে নাহারুল ইসলাম (৫৫), আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে ইরাজুল ইসলাম (৫০), বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামের নূর মহাম্মদের ছেলে মহিবুল (২৬) এবং একই গ্রামের আবুজেলের ছেলে কামাল (২৫)।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউল ইসলাম মহি জানান, সোমবার বেলা ৩টার দিকে চক দৌলতপুর গ্রামে নিজ বাড়ির পেছনের মাঠে ঘাস কাটার সময় বজ্রাঘাতে নাহারুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. খাজা মইনদ্দীন জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়িয়া ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাঠে ঘাস কাটতে গেলে বজ্রাঘাতে ইরাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দীন বিশ্বাস জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া ধানের ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রাঘাতে কামাল (২৫) ও মহিবুল (২৭) আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম