ভারতীয় ট্রাক চালকদের ধর্মঘট প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০

বেনাপোল দিয়ে ভারত থেকে রফতানির অপেক্ষায় পণ্যবাহী ট্রাক

বেনাপোল বন্দরের জায়গা সংকট, আমদানি পণ্য খালাসে জটিলতাসহ নানা অভিযোগে ভারতীয় ট্রাক চালকরা আমদানিকৃত পণ্য নিয়ে বাংলাদেশে আসবে না বলে হুমকি দিয়ে ধর্মঘটের ডাক দেয়। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তারা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

দু’দিন আগে ভারতীয় ট্রাক চালকরা ঘোষণা দেন সোমবার থেকে বেনাপোল বন্দরে তারা পণ্য পরিবহন বন্ধ রাখবে।

জানা যায়, বেনাপোল বন্দরে জায়গা সংকট ও পণ্য ওঠা-নামার জন্য যে ক্রেন, ফর্কলিফট ব্যবহার করা হয়। সেগুলোর বেশিরভাগই যন্ত্র নষ্ট থাকায় অকেজো হয়ে পড়ে আছে। ফলে পণ্য ওঠা-নামায় অনেক সমস্যা এবং অতিরিক্ত সময় লাগছে। এতে ভারতীয় ট্রাক চালকদের বন্দরে পণ্য খালাসের জন্য দীর্ঘ সময় বন্দরে দাঁড়িয়ে থাকতে হয়।  

ভারতীয় ট্রাক চালকরা জানান, বন্দরের অবকাঠামো উন্নয়ন না হওয়ার কারণে তাদের দীর্ঘ সময় পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। যার কারণে শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন। তবে খুব দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে বন্দর কর্তৃপক্ষের এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  

বেনাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবাসীরা জানান, ভারতীয়রা বেনাপোল বন্দরের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে এপথে বাণিজ্য বন্ধের যে হুমকি দিয়েছেন, সেটার যৌক্তিকতা আছে। উন্নয়ন নিয়ে বেনাপোল বন্দরের কোনও মাথা ব্যথা নেই।  

তারা আরও জানান, বেনাপোল বন্দরের ধারণ ক্ষমতা মাত্র ৪০ হাজার মেট্রিক টন। কিন্তু এখানে সব সময় পণ্য থাকে প্রায় দুই লাখ মেট্রিক টনের মতো। অবহেলা অযত্নে খোলা আকাশের নিচে দিনের পর দিন এসব পণ্য কাদা, পানিতে ভিজে নষ্ট হয়ে থাকে। বারবার বন্দর কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও তা গুরুত্ব সহকারে দেখা হয় না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ভারতীয় ট্রাক চালকরা বন্দরের  অব্যবস্থাপনার অভিযোগ এনে এ পথে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে খুব দ্রুত এ বন্দরের সমস্যা সমাধান হবে বলে জানানো হয়েছে ভারতীয় ট্রাক শ্রমিকদের। ফলে তারা এ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।  

আব্দুল জলিল বলেন, এরই মধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করা হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যাগার বাড়ানো, চুরি রোধে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও বন্দরের চারপাশে প্রাচীর নির্মাণেরও পরিকল্পনা করা হয়েছে। যা অচিরেই বাস্তবায়ন হবে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক