জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ

খুলনা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৭

জেলিযুক্ত চিংড়ি

খুলনার রূপসা ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি আটক করা হয়েছে। এ সময় ৪টি কোম্পানিকে জরিমানাও করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসা ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রূপসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রিতু ফিশ, মিলন ফিশ, বায়েজিদ ফিশ ও প্রিয় ফিশ থেকে ৫০০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। একইসঙ্গে ওই চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দ করা চিংড়ি নষ্ট করা হয়।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট অনুমোদন
ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট অনুমোদন
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা