কুষ্টিয়া সীমান্তে মদ-ফেনসিডিল-পাতার বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

উদ্ধার মাদকদ্রব্য কুষ্টিয়া সীমান্তে দুই দিনের অভিযানে টেস্টি মদ, ফেনসিডিল ও পাতার বিড়ি উদ্ধার করেছেন ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. আব্বাস হাওলাদারের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মোহম্মদপুর নদীর পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৫ বোতল জেডি মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

উদ্ধার মাদকদ্রব্য একই দিন দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন জয়পুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

এছাড়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একই উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুন্ডি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সুবোধ কুমার পালের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ভাগজোত তালতলা নদীর চর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৫ বোতল বেস্ট টেস্টি মদ উদ্ধার করে বিজিবি।

উদ্ধার মাদকদ্রব্য একই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন চিলমারী বিওপির টহল কমান্ডার নায়েক মো. এনামুল হকের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে চল্লিশপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২শ’ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের