কারাগারে কয়েদির মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২০, ১৯:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৯:৩৬

মেহেরপুর জেলা কারাগার

মেহেরপুর জেলখানায় আটক একটি খুনের মামলার আসামি লিয়াকত আলী মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালের দিকে লিয়াকত আলী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

লিয়াকত আলী চুয়াডাঙ্গার ইসলামপাড়ার আকবর আলী মণ্ডলের ছেলে।

লিয়াকত আলীর দ্বিতীয় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিল লিয়াকত। প্রায় এক যুগ আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তখন থেকে লিয়াকত তহুরার সঙ্গে তার বাড়ি গাংনী উপজেলার হিজল বাড়িয়া গ্রামে অবস্থান করত।
গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানার পুলিশ প্রায় ২২ দিন আগে তাকে আটক করে মেহেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। লিয়াকত আলীর দুই স্ত্রী, তিন ছেলে পাঁচ মেয়ে রয়েছে।
মেহেরপুরের জেলার সৈয়দ হাসান জানান, ভোরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান ময়নাতদন্ত শেষে লিয়াকত আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম